back to top
Home প্রচ্ছদ মোক্তারপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুল হক বাগমার নয়নের দাফন সম্পন্ন

মোক্তারপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুল হক বাগমার নয়নের দাফন সম্পন্ন

ফজলুল হক বাগমার নয়ন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক বাগমার নয়নের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ বিকেল ৫টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে ফজলুল হক বাগমার নয়নকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।