back to top
Home প্রচ্ছদ নিশো-মেহজাবিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

নিশো-মেহজাবিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ‘ঘটনা সত্য’ নামে একটি নাটকে প্রতিবন্ধীদের সম্পর্কে ‘নেতিবাচক’ শব্দ ব্যবহারের অভিযোগে একটি রিভিশন মামলায় নিশো-মেহজাবিনসহ ছয়জনের বিরুদ্ধে এই সমন জারি হয়েছে।

 

১৬ নভেম্বর বিচারক আছাদুজ্জামান আসামিদের আগামী ২৫ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এর আগে ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকীর কোর্টে প্রতিবেদন দাখিল করে পিবিআই।

 

গত ৩১ অক্টোবর বাদী নারাজি দিলে আদালত তা নামঞ্জুর করে মামলার দায় হতে আসামিদের অব্যাহতি দেন। এরপর এ আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালত রিভিশন মামলা করেন। চাইল্ড ফাউন্ডেশনের পক্ষে মামলাটি দায়ের করেন নাবিলা আক্তার।